কুমিল্লায় মার্কেটে অগ্নিকাণ্ডে ৩৬ দোকান ভস্মীভূত
ফাইল ছবি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের খান সুপার মার্কেটে ভয়বাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কুমিল্লা, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সোমবার সকাল পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, খান সুপার মার্কেটে আগুন লেগেছে। এতে গার্মেন্টস সামগ্রী ও থান কাপড়ের ৩৬টি দোকান রয়েছে। তাই পুরো মার্কেটেই কম সময়ে আগুন ছড়িয়ে পড়ে। পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগতে পারে।
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেনীতে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো দুই নির্মাণশ্রমিকের
- ২ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ৩ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৪ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৫ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের