মা ইলিশ ধরার অপরাধে ৩৮ জেলের এক বছর করে কারাদণ্ড
মাদারীপুর জেলার শিবচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ইলিশ শিকারের দায়ে ৩৮ জন জেলেকে এক বছর করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিবাগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত শিবচরের পদ্মানদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ১৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে পদ্মানদীর বিভিন্ন স্থানে গভীর রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি টিম। এসময় পদ্মানদীতে নিষেধ অমান্য করে ইলিশ শিকার করায় ৩৮ জেলেকে নদী থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে সাজা প্রদান করা হয়। এসময় জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান জানান, ইলিশের প্রজনন মৌসুমে জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে নদীতে অভিযান চালানো হয়। এসময় ইলিশ শিকার করার অপরাধে তাদের আটক করে সাজা দেয়া হয়। পদ্মায় নিয়মিত আমাদের অভিযান চলবে।
এসএইচএস/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
- ২ নারীসহ পুলিশ পাহারায় রাত কাটাতে চেয়ে ধরা ভুয়া জজ
- ৩ সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
- ৪ চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা
- ৫ পিরোজপুরে ব্যবসায়ীর বাসা থেকে দুই হাজার লিটার জ্বালানি তেল জব্দ