খুলনার আদালতে হাজিরা দিলেন হেফাজত নেতা মামুনুল হক
বিস্ফোরক দ্রব্য আইন ও পুলিশের ওপরে হামলা চালিয়ে আহত করার মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক।
রোববার (১০ অক্টোবর) কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়। এই মামলায় আজ সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও তা হয়নি। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২২ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

জানা যায়, ২০১৩ সালে খুলনা শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় মামলা করেন পুলিশর উপ-পরিদর্শক (এসআই) আলমগীর কবীর। এরপর ২০১৫ সালে এসআই মোক্তার হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। রোববার এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। আদালতের কার্যক্রম শেষে তাকে পুনরায় ঢাকায় কারাগারে নেওয়া হবে।
আলমগীর হান্নান/এফআরএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ