চার মাসের শিশুসন্তানকে মায়ের গলাটিপে হত্যা
গাজীপুরে চার মাসের শিশুসন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সোমবার (১৮ অক্টোবর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের এনায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফাতেমা আক্তার নামের ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম আবিদুর রহমান। সে পিরোজপুরের ভান্ডারিয়া থানার সদর এলাকার এইচএম আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া এলাকা থেকে শুক্রবার (১৫ অক্টোবর) শিশুসন্তান আবিদুর রহমানকে নিয়ে গাজীপুরের কাশিমপুরে এনায়েতপুর এলাকায় ভাসুরের বাড়িতে বেড়াতে আসেন ফাতেমা আক্তার। সোমবার ভোরে ফাতেমা ঘুমে থেকে উঠে তার সন্তানকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন। পরে বাড়ির লোকজনকে বিষয়টি জানিয়ে অচেতন হয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবে খোদা বলেন, নিহত আবিদুরের গলায় হাতের ছাপের মতো দাগ রয়েছে। নাক ও মুখ লালচে বর্ণের ছিল। স্বজনরা অচেতন অবস্থায় শিশুর মা ফাতেমা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি সুস্থ হলে হত্যার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
আমিনুল ইসলাম/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক