ট্রাকচাপায় প্রাণ গেলো কিশোরের
ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে ইটবাহী ট্রাকচাপায় ইসমাইল (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে পলাশবাড়ী উপজেলার বেঙ্গুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল পলাশবাড়ীর কিশোরগাড়ি ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ইটভাটা থেকে ইটবাহী একটি ট্রাক পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। দুপুরের দিকে বেঙ্গুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী ইসমাইল নামে ওই কিশোরকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।
জাহিদ খন্দকার/ইউএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভারতের কারাগারে মা-বাবা, শেল্টার হোম থেকে দেশে ফিরলো ২৮ বাংলাদেশি শিশু
- ২ তালা ভেঙে আ’লীগ কার্যালয়ে ব্যানার টানালেন কর্মীরা
- ৩ জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
- ৪ সাবেক এমপি জেবুন্নেছাসহ আ’লীগ-যুবলীগের তিন নেতার জামিন
- ৫ ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে নিম্নমানের খেজুর বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা