জেলের জালে উঠে এলো ১৫ কেজির বোয়াল
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির এক বোয়াল মাছ। মাছটির ওজন ১৫ কেজি। পরে স্থানীয় বাজারে এটি ১৮ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার পুটিমারী কাজলডাঙ্গা এলাকায় ব্রহ্মপুত্র নদে স্থানীয় জেলে খিরুরাম দাসের জালে মাছটি ধরা পড়ে। তিনি মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে বিক্রি করেন।
জেলে খিরুরাম দাস বলেন, বৃহস্পতিবার ভোরে ব্রহ্মপুত্র নদে জাল ফেলি। কিছু সময় অপেক্ষার জালে টান পড়ে। পরে জাল তুলে দেখি বিশালাকৃতির ওই বোয়াল মাছটি। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে মাছটি বিক্রি করি।

মাছ ব্যবসায়ী ধনেশ্বর বলেন, মাছটি তিনি খিরুদামের কাছ থেকে কিনে নেওয়ার পর থানাহাট বাজারে ১২০০ টাকা কেজি দরে খুচরা বিক্রি করেন।
চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান বলেন, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে এরকম বড় মাছ ধরা পড়ে। এতে স্থানীয় জেলেদের অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে। ক্রেতাদের জন্যও এটি খুশির সংবাদ।
মাসুদ রানা/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ২ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৩ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
- ৪ চুয়াডাঙ্গায় ১০ দিন পর মারা গেলেন আহত জামায়াত নেতা
- ৫ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার