নোয়াখালীতে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ অভিযান চালিয়ে টিটু বাহিনীর দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- একাব্বরপুর গ্রামের মো. মিলনের ছেলে মো. তারেক হোসেন (২১) ও ভবভদ্রী গ্রামের মৃত ফকির আবদুল মান্নানের ছেলে ফয়সাল আমিন (৩০)।
রোববার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোরে আলাইয়ারপুর ইউনিয়নের একাব্বরপুর ও ভবভদ্রী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা আছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে অসংখ্য চেকপোস্ট।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাস করে কেউ গ্রেফতার হলে রাজনৈতিক তদবির চলবে না
- ২ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ
- ৩ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের সড়কে থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক
- ৪ বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ
- ৫ রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি