বাবাকে হত্যায় কারাগারে ছেলে
ময়মনসিংহে বাবাকে হত্যায় মামুন মিয়া (২২) নামের এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (৭ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান এ আদেশ দেন।
মামুন মিয়া জেলার ফুলপুর উপজেলার উপজেলার মাটিচাপুর গ্রামের আবুল হাশেমের ছেলে। এর আগে সকালে বাড়ি থেকে মামুন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ নভেম্বর সকালে মাটিচাপুর গ্রামে আবুল হাশেমকে লাঠি দিয়ে আঘাত করে ছেলে মামুন মিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই ভাই শহীদ বাদী হয়ে ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রমজান সামনে ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী আটক
- ২ মাগুরায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, ২০ বাড়িঘর ভাঙচুর-লুটপাট
- ৩ সমালোচনার মুখে রাজশাহী বোর্ডের সেই ৬০ কর্মচারীর স্থায়ীকরণ স্থগিত
- ৪ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
- ৫ নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, সম্পাদক রাজু