সিলেটে ডাকাতিকালে আটক ৩
সিলেটে একটি স্বর্ণের দোকানে ডাকাতিকালে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। রোববার রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগরের আম্বরখানা বরকতিয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আম্বরখানায় মা জুয়েলার্সের দোকানের দেয়াল কেটে স্বর্ণ লুটের চেষ্টা করে সংঘবদ্ধ একদল ডাকাত। বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ডাকাতদের ধাওয়া করে জাকির হোসেন (৩০), ইউসুফ আলী (৩০) ও জামাল ফকির (৩৫) নামের তিন ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জনতার কবল থেকে তিন ডাকাতকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ তিন ডাকাতকে আটকের কথা নিশ্চিত করে বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ছামির মাহমুদ/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধার পাঁচ আসনের চারটিতে জামায়াত, একটিতে বিএনপির জয়
- ২ জামানত হারালেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
- ৩ নির্বাচনের পরের দিনই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা
- ৪ আখতারের আসনে ভোট পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর, কারচুপির অভিযোগ
- ৫ রাজনৈতিক নেতাকর্মীদের দায়িত্বশীল আচরণ করতে হবে: এ্যানি