নেত্রকোনায় ট্রাকচাপায় প্রাণ গেলো শিশুর
ফাইল ছবি
নেত্রকোনার মদনে ট্রাকচাপায় মিম শাহ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় গোবিন্দ্রশ্রী সরকারহাটি গ্রামের এ ঘটনা ঘটে। নিহত মিম শাহ ওই গ্রামের আল আমিন শাহর মেয়ে।
নিহতের পরিবার জানায়, সকালে মিম শাহ তার নানার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যায় শিশুদের সঙ্গে রাস্তার পাশে খেলা করছিল সে। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মিম। ট্রাকচালক আল্লাদ মিয়াকে ট্রাকসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, সড়ক দুর্ঘটনায় মিম শাহ নামের এক শিশু নিহত হয়েছে। চালক আল্লাদ মিয়াকে ট্রাকসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এইচ এম কামাল/ইউএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইলে ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ২ কাজ হারিয়ে দিশেহারা হাজারো পাথর শ্রমিক
- ৩ পাম্পে তেল নেওয়া নিয়ে মারামারি, চুয়াডাঙ্গায় দুজনকে কারাদণ্ড
- ৪ পঞ্চগড়ে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের নিরঙ্কুশ জয়
- ৫ রাতে শ্রেণিকক্ষ থেকে অচেতন অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার, ধর্ষণের আলামত