গৌরীপুরে প্রসূতি মৃত্যুর অভিযোগে হাসপাতাল সিলগালা
প্রসূতি মৃত্যুর অভিযোগে কুমিল্লার গৌরীপুরে ভিক্টোরিয়া হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা এ আদেশ দেন।
গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম (শোভন) বলেন, প্রসূতি মৃত্যুর অভিযোগে ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শনে আসি। এসময় কর্তৃপক্ষ হাসপাতাল পরিচালনার লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়াও হাসপাতালে নেই ডাক্তার-নার্স। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা বলেন, নির্বাহী কর্মকর্তার নির্দেশে হাসপাতালটি সাময়িক সিলগালা করা হয়েছে।
এর আগে ১৮ নভেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের আক্তার হোসেনের স্ত্রী লাকি আক্তারকে (৩৩) ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডা. সিফাত হোসেন রত্না তাকে সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তান প্রসব করান। সন্তানটি সুস্থ থাকলেও ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে লাকি আক্তার মারা যান।
/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
- ২ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ৩ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৪ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৫ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু