নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গ্রেফতার
প্রতীকী ছবি
পুলিশের করা মামলায় নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শামস কেনেডিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ অক্টোবর) রাতে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদী সদরের পাঁচবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত শামসুদ্দিন আহমেদ এসহাকের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর বিকেলে বিএনপির নেতাকর্মীরা সদরের চিনিশপুর এলাকায় রাস্তা বন্ধ করে দলীয় অনুষ্ঠান করার সময় পুলিশ রাস্তা থেকে সরে যেতে বললে তারা ইটপাটকেল ছুড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় আবু সাইদ ও সবুজ মিয়া নামে দুই পুলিশ সদস্য আহত হয়। এ প্রেক্ষিতে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে সদর উপজেলার বৌয়াকুড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় ।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার (২৭ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সঞ্জিত সাহা/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন