ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধামরাইয়ে মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ

সাভার (ঢাকা) | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২১

ঢাকার ধামরাই উপজেলা থেকে এক মানসিক প্রতিবন্ধী কিশোর (১৬) হারিয়ে গেছে। গত বুধবার (১৫ ডিসেম্বর) বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তারা জানান, মানসিক প্রতিবন্ধী কিশোর আব্দুল মালেক বুধবার ধামরাইয়ের টপের বাড়ি ইউনিয়নের কান্টা হাটি গ্রামের নিজ বাড়ি থেকে সবার অগোচরে বের হয়। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মালেক পরিবারের সদস্যদের চিনতে পারে, কিন্তু কিছু বলতে পারে না।

অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তারা।

বাড়ি থেকে বের হওয়ার সময় ছেলেটির পরনে লাল রঙের টিশার্ট ও জিন্স প্যান্ট ছিল। যদি কোনো হৃদয়বান ব্যক্তি মালেককে খুঁজে পান তাহলে অনুগ্রহ করে ০১৭৩১৯৭৬২৮৯, ০১৭০৩০৮৩৬৭৯, ০১৫৬৮১২০৫৩০ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তার বাবা-মা।

ইএ/জেআইএম