ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ গাল গাইডস অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে দুস্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে ১২নং সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও গ্রামে প্রায় ১০০ দুস্থ মহিলাকে এ শীত বস্ত্র প্রদান করা হয়।
ঠাকুরগাঁও গাল গাইডসের জেলা কমিশনার মিসেস নূরন নাহারের নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালান্দর ইউপি চেয়ারম্যান ফজলে এলাহী মুকুট চৌধুরী, স্থানীয় কমিশনার রহিমা চৌধুরী, সিনিয়র কাউন্সিলর এহিয়া রউফ, সাহেদা বেগম, মনোয়ারা লিলি, গাইডার সালেহা বেগম, রোকেয়া বেগম, আঞ্জুমান আরা মুক্তা প্রমুখ।
পরে দুস্থ নারীদের উন্নয়নে বাংলাদেশ গাল গাইডস অ্যাসোসিয়েশন কর্মসূচি সম্পর্কে আলোচনা করা হয়।
রবিউল এহ্সান রিপন/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে কলার দামে রেকর্ড, বেড়েছে পেঁপে-আনারস-লেবুর দামও
- ২ বাম্পার ফলনেও হাসি নেই জয়পুরহাটের হলুদ চাষিদের মুখে
- ৩ চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ৫ দিনে ১৬৭ অভিযোগ
- ৪ হাসপাতালে গিয়ে ১০ হাজার রোগীর টোকেনের টাকা পরিশোধের ঘোষণা এমপির
- ৫ রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা