বসতবাড়িতে আগুনে পুড়লো ২৫ ঘর
গাজীপুর মহানগরের ভোগড়া দক্ষিণপাড়া এলাকায় সোমবার রাতে অগ্নিকাণ্ডে শ্রমিক কলোনির ২৫টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, সোমবার রাত ৮টার দিকে ভোগড়া দক্ষিণ পাড়া এলাকার মো. কাদির মন্ডলের শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে রাত সোয়া ৮টার দিকে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়।
আগুনে কলোনির ২৫টি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
বাড়ির মালিক মো. কাদির মন্ডল জানান, ভাড়াটেদের একজন মশা তাড়ানোর জন্য ধুয়া করতে টুকরা কাপড়ে আগুন জ্বালিয়ে ঘরে তালা দিয়ে বাইরে যায়। এর কিছুক্ষণ পরেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে তিনি ধারণা করছেন।
আমিনুল ইসলাম/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি