নৌকার কার্যালয়ে আগুনের ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান গ্রেফতার
নব নির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাস
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা গালা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নির্বাচনের আগে প্রতিপক্ষের নির্বাচনী ক্যাম্প পুড়ানোর অভিযোগ ছিল।
বুধবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিক বিশ্বাস স্বতন্ত্রপ্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
পুলিশ জানায়, গত ২ জানুয়ারি রাতে আওয়ামী লীগের প্রার্থী রাজিবুল হাসানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় রাজিবুল হাসান বাদী হয়ে পরদিন হরিরামপুর থানায় শফিক বিশ্বাসসহ ৫০ জনকে আসামি করে মামলা দেন। নির্বাচনের আগেই ওই মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, ‘প্রতিপক্ষের ক্যাম্প পোড়ানো মামলায় শফিক বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলায় এক নম্বর আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।
বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোট চাইতে গিয়ে হেনস্তার প্রতিবাদে যশোরে জামায়াতের মহিলা শাখার বিক্ষোভ
- ২ তিন দফা জানাজা শেষে জামায়াত নেতা বাদলের দাফন সম্পন্ন
- ৩ পোস্টাল ব্যালটে জোরপূর্বক ভোট আদায়, পোস্ট মাস্টার বলছেন ভিত্তিহীন
- ৪ নিরপেক্ষ ভূমিকা পালন না করলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে
- ৫ বিএনপিতে যোগ দিলেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী