সাংবাদিকদের কাজী নজরুলের কবিতা শোনালেন নবাগত ডিসি
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন নবাগত ডিসি একেএম গালিভ খান
‘গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান।’ মহৎ এ বাণী যিনি অবলীলায় দৃঢ়কণ্ঠে উচ্চারণ করেছিলেন, তিনি কাজী নজরুল ইসলাম। সাম্যবাদী, দ্রোহী, অথচ হৃদয়ে রোমান্টিক এমন সম্মিলিত ভাবধারার বিরল প্রতিভা বাংলা কবিতায় আর দেখা যায় না। মানবতার প্রতি তীব্র দরদী এমন কবি খুঁজে মেলাও ভার। ‘মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহীয়ান’ উচ্চারণকারী কাজী নজরুল ইসলাম আজীবন অন্তরে ধারণ করেছেন ‘এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।’
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদানের প্রথম দিন সাংবাদিকদের উদ্দেশ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কবিতা শোনালেন একেএম গালিভ খান।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার শেষ দিকে তিনি সাংবাদিকদের উদ্বুদ্ধ করতেই এই সাম্যের কবিতা আবৃতি করেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে তিনি জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোকপাত করেন। সাংবাদিকরা জেলায় উৎপাদিত আম, ময়লা আবর্জনার ব্যবস্থাপনা, ভূমিদখল, আবাদি জমিতে পুকুর খনন, মাদক ও বাল্যবিবাহের বিষয় নিয়ে নানা সমস্যা নিয়ে নবাগত জেলা প্রশাসককে জানান। এ সময় নবাগত জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক একেএম গালিভ খান দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জেলার বিভিন্ন অসঙ্গতি, সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের অবদান রয়েছে। আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
সোহান মাহমুদ/এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি