সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১
সুনামগঞ্জের শাল্লার কামারগাঁও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবদুর জলিল মিয়া (৩৮) নামে একজন মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত জলিল মিয়া উপজেলার কামারগাঁও গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কামারগাঁও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তাহের মিয়ার সঙ্গে একই গ্রামের আবদুর জলিল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই জলিল মিয়া মারা যান।
শাল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ২ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৩ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৪ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার
- ৫ পাবনায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা