ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ফাইল ছবি
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে রহিমা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ফরিদপুর সদরের চর কমলাপুরের রফিকুল ইসলামের স্ত্রী।
রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মুন্সিবাজার বাওড়চক ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সকাল ৬টায় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। রেল পুলিশে খবর দেওয়া হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে রাজবাড়ী জেলা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম বলেন, নিহত রহিমা বেগম মানসিক রোগী ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এন কে বি নয়ন/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক