ভাড়া বাসায় মিললো যুবকের মরদেহ
নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় ভাড়া বাসা থেকে মোহাম্মদ আনাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (৯ মার্চ) বিকেলে স্থানীয় কুলি তাহেরের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনাস সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে। চেয়ারম্যান ঘাটে মাছের আড়তে কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আনাস চেয়ারম্যান ঘাট এলাকায় কুলি তাহেরের বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার দুপুরে খাওয়ার জন্য ওই বাসায় যান। ধারণা করা হচ্ছে, মোবাইল চার্জ দেওয়ার সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন।
আনাসের বড় ভাই মো. শরীফ বলেন, আনাসকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হাতিয়া থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. অহিদ উল্যাহ জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক