পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
ফাইল ছবি
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে পড়ে মো. রোমানা আক্তার নামের দেড় বছরের এক শিশু মারা গেছে।
রোববার (২০ মার্চ) দুপুরে চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু রোমানা আক্তার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাংখার বাজার এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মেয়ে।
স্বজনরা জানান, দুপুরে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত দিঘিতে পড়ে যায় শিশু রোমানা। দীর্ঘক্ষণ তাকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে দিঘিতে ভেসে থাকতে দেখা যায় শিশুটিকে। পরে তাকে স্থানীয় পাংখার বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ