যশোরে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
যশোরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা। বৃহস্পতিবার বেলা ১১ টায় যশোর কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের বর্ণিল শোভাযাত্রায় জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগী কমিশনার আবদুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ এক সময় স্লোগান ছিল। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচিতে পরিণত হয়েছে। দেশের প্রত্যেকটি পরিবার তথ্য প্রযুক্তিতে সম্পৃক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ তথ্য প্রযুক্তিতে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ হাসান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আহসান হাবীব পারভেজ।
আলোচনা শেষে মোবাইল অ্যাপস ‘যশোর অ্যাপস’ ও এনজিও যশোর ডট কম ওয়েব পোর্টাল উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় এটুআই প্রোগ্রামের সহযোগিতায় এবং যশোর জেলা প্রশাসনের উদ্যোগে এই মেলায় বিষয় ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শিত হচ্ছে। ১ নম্বর প্যাভিলিয়নে সরকারি প্রতিষ্ঠানের ই-সেবাসমূহ, ২ নম্বর প্যাভিলিয়নে শিক্ষা, ৩ নম্বর প্যাভিলিয়নে ই-কর্মাস ও ৪ নম্বর প্যাভিলিয়নে তরুণ উদ্ভাবকদের প্রদর্শনী। ১৬ জানুয়ারি সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এ মেলার।
মিলন রহমান/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কক্সবাজারে ভূমি দস্যুতা-প্রতারণা মামলায় কারাগারে বেলায়েত
- ২ হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্য, নতুন ভর্তি ২০
- ৩ দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে কিলঘুষি, পরে মৃত্যু
- ৪ সিরাজগঞ্জে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের কারাদণ্ড
- ৫ জ্বালানি সংকটে সোনামসজিদ স্থলবন্দরে স্থবিরতা, বেড়েছে ট্রাকের ভাড়া