মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জকে ছুরিকাঘাতে হত্যা
প্রতীকী ছবি
গোপালগঞ্জের একটি মাদক নিরাময় কেন্দ্রে পোল গোমেজ (৪২) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার করেছে সেখানে চিকিৎসাধীন এক ব্যক্তি। হত্যায় জড়িত কিংকর বাড়ৈকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামের বাংলাদেশ ইয়ুথ ফাষ্ট কনসার্নের (বিওয়াইএফসি) আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে।
পোল গোমেজ ঢাকার সাভারের রাসেল গোমেজের ছেলে। তিনি ওই মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জ ছিলেন।
মাদক নিরাময় কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু জানান, সকাল সাড়ে ৭টার দিকে রান্না ঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে পোল গোমেজকে হত্যা করে সেখানে চিকিৎসাধীন কিংকর বাড়ৈ। গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে