হারিয়ে যাওয়া শিশু আছমাকে খুঁজছে পরিবার
হারিয়ে যাওয়া শিশু আছমা আক্তার
নোয়াখালীর চাটখিলের শিশু আছমা আক্তারকে (৫) খুঁজে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে শিশুটি আর ফিরে আসেনি।
এ নিয়ে শুক্রবার (২৫ মার্চ) চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আছমার বাবা মো. শাহাজাহান।
তিনি বলেন, শিশু আছমা বৃহস্পতিবার দুপুর দেড়টায় তাদের বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেনি। তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন ভেঙে পড়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ শিশু আছমাকে খোঁজার চেষ্টা করছে। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ