টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ফাইল ছবি
টাঙ্গাইল সদরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার কুমুল্লি নামদার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একপ্রেস ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল স্টেশনে আনা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক