বেগুন সকালে একশ দুপুরে উধাও
রমজানের প্রথম দিনেই বরগুনায় সবজির বাজার ছিল চড়া। সবথেকে বেশি চড়া দাম ছিল বেগুনের। খুচরা সবজি বাজারে সকালে একশ টাকা কেজি দরে বেগুন বিক্রি হলেও দুপুর গড়াতেই তা উধাও হয়ে যায়।
বিক্রেতাদের দাবি, বাজারে লম্বা বেগুনের তীব্র সংকট রয়েছে আগে থেকেই। তবে লম্বা বেগুন উধাও হওয়ার কারণ বলতে পারেননি স্থানীয় বাজার সংশ্লিষ্ট কেউই।
ক্রেতাদের অভিযোগ, রোজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবজির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (৩ এপ্রিল) বিকেলে বরগুনা পৌর কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে লম্বা বেগুনের দাম বেড়েছে প্রতি কেজিতে ৩৫ থেকে ৪০ টাকা।

পাইকারি বিক্রেতা আজাহার আলী জাগো নিউজকে বলেন, রমজানের শুরুতেই প্রতি বছরই এই সময় সবজির দাম বাড়ে। এটা কোনো সিন্ডিকেটের কারণে দাম বেড়েছে। একাধিক খুচরা ব্যবসায়ীরাও বললেন একই কথা।
খুচরা বিক্রেতা ফারুক হোসেন জাগো নিউজকে বলেন, জেলার প্রধান বাজারগুলোতে বেগুনের সরবরাহ কম, তাই দাম বেশি।
ক্রেতা ইব্রাহিম হোসেন জাগো নিউজকে বলেন, সব পণ্যের দামই অস্বাভাবিক। বাজারের অবস্থা এমন থাকলে রোজাদার মুসলিমরা কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই ভালো জানেন।

ক্রেতা বাবু মৃধা জাগো নিউজকে বলেন, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে প্রতি কেজিতে এখন ৩০-৫০ টাকা বেড়েছে। তার ভেতরে বাজার থেকে বেগুন উধাও।
কাঁচাবাজার সমিতির সভাপতি মো. আল আমিন হাওলাদার জাগো নিউজকে বলেন, প্রতিবছরই রোজার শুরুতে সবকিছুর দাম বেড়ে যায়। দাম বাড়ানো বা কমানোতে আমাদের হাত নেই। আমরা যে দামে ক্রয় করি তার থেকে বেশি হলে ৫-১০ টাকা লাভ করি। দাম বৃদ্ধিতে আমাদের কোনো হাত নেই।
এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাঙ্গামাটি থেকে বেওয়ারিশ কুকুর ভারতে পাচারের অভিযোগ
- ২ সাতক্ষীরায় নিষিদ্ধ আফ্রিকান মাগুরসহ ট্রাক আটক, ব্যবসায়ীকে জরিমানা
- ৩ সৈয়দপুরে আগুনে দুই ব্যাংকসহ পুড়লো ১০ প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি
- ৪ ইরানের হামলায় নিহত মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
- ৫ চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে