গাজীপুরে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভস্মিভূত
গাজীপুর মহানগরীর গাছার জয়বাংলা রোড এলাকায় অগ্নিকাণ্ডে ঝুটের গুদাম, সুতা তৈরির ছোট একটি কারখানার মেশিনপত্র এবং ১২টি দোকান পুড়ে গেছে। জয়দেবপুর ও টঙ্গী ফায়ারস্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নেভান। শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জাগো নিউজকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ওই ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা মুহুূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা সুতা তৈরির কারখানা এবং আশপাশে ১০-১২টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে ঝুট ও সুতা তৈরির মেশিনসহ ২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সিগারেটের আগুন থেকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তিনদিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে
- ২ মার্কেটের বিদুৎ বিচ্ছিন্ন: মহাসড়ক অবরোধে ব্যবসায়ীরা
- ৩ চাহিদা মতো তেল না পেয়ে পাম্প কর্মচারীদের মারধর করলেন ছাত্রদল নেতারা
- ৪ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
- ৫ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩