মায়ের কাছে যাওয়া হলো না তার
রেললাইন পার হয়ে মায়ের কাছে আর যাওয়া হলো না শিশু আরিফার। তার আগেই ট্রেনের নিচে কাটা পড়ে অকালেই ঝরে গেল আরিফা (২)। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি পোতাপাড়া গ্রামের রেললাইন পাড়ায়।
আরিফা ওই এলাকার মোটর শ্রমিক রবিউল ইসলামের মেয়ে।
যশোর জিআরপি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিয়ামুল হক বলেন, অবুঝ শিশু আরিফা ঘটনার সময় রেললাইন পার হয়ে মায়ের কাছে যাচ্ছিল। এ সময় যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে আরিফা মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরও জানান, এলাকাবাসীর অনুরোধে অভিভাবকের কাছে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়। এ ব্যাপারে যশোর জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জামাল হোসেন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কক্সবাজারে ভূমি দস্যুতা-প্রতারণা মামলায় কারাগারে বেলায়েত
- ২ হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্য, নতুন ভর্তি ২০
- ৩ দোকানের সামনে অটোরিকশা রাখায় চালককে কিলঘুষি, পরে মৃত্যু
- ৪ সিরাজগঞ্জে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের কারাদণ্ড
- ৫ জ্বালানি সংকটে সোনামসজিদ স্থলবন্দরে স্থবিরতা, বেড়েছে ট্রাকের ভাড়া