লিটার প্রতি তেলে ১৫ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ৫০ হাজার
অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
নোয়াখালীর বেগমগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ১৫ টাকা বেশি নেওয়ায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের নোয়াখালী শাখার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া চৌমুহনীর মেসার্স ফরাজি স্টোরকে এ জরিমানা করেন।

কাউছার মিয়া জাগো নিউজকে বলেন, প্রতি লিটার সয়াবিন তেলের সরকার নির্ধারিত দাম ১৩৬ টাকা। তবে ফরাজি স্টোর দাম রাখছিল ১৫১ টাকা। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, জামায়াত নেতার ভাই নিহত
- ২ গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে
- ৩ কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, বাড়ি-ঘর ভাঙচুর
- ৪ জয়পুরহাট বাসযোগ্য-নিরাপদ জেলা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
- ৫ স্টিল কারখানায় হামলা, স্থানীয়দের প্রতিরোধে পিছু হটলো ডাকাত দল