মাদারীপুরে নবজাতকের মরদেহ উদ্ধার
মাদারীপুরে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মাদারীপুর মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে মাদারীপুর সদর হাসপাতাল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পাশের খোলা স্থান থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
মাদারীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ বলেন, গত রাতে প্রসব হওয়া মৃত শিশুটি কে বা কারা মাতৃমঙ্গল হাসাপাতালের পাশের খোলা স্থানে ফেলে রেখে গেছে।’
মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার গোপাল চন্দ্র সূত্রধর বলেন, সকালে আমাদের স্টাফরা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (মাতৃমঙ্গল) ভবনের পাশে একটি খোলা স্থানে একটি পোটলার (বস্তা) মতো দেখতে পায়। পোটলা খুলে দেখা যায় একটি মৃত শিশু রাখা হয়েছে। পরে পুলিশে খবর দেয়।’
সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে ওসি মোর্শেদ জানান।
নাসিরুল হক/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কর্মস্থল খাগড়াছড়িতে, চিকিৎসা সেবা দেন টাঙ্গাইলের ক্লিনিকে ক্লিনিকে
- ২ সংঘর্ষের জেরে দুই মাস ধরে দোকান বন্ধ শতাধিক ব্যবসায়ীর
- ৩ ১৫ মিটার দূরেই ব্রহ্মপুত্র, ভাঙন ঝুঁকিতে ১৫৭ কোটি টাকার লঞ্চ টার্মিনাল
- ৪ জ্বালানি সংকটে কুয়াকাটায় পর্যটক খরা
- ৫ দেশে ফিরেই মহাসড়কে ডাকাতির শিকার, অভিযোগ দিতে দুই থানায় ছুটছেন প্রবাসী