দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় আমিনুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে বিকেলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আমিনুলের ঠিকানা জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন জাগো নিউজকে বলেন, দুপুরে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজার পশ্চিমে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আমিনুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এসজে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ