জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইকে খুন
ফাইল ছবি
খুলনার তেরখাদা উপজেলার আদালতপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বাবুল শেখ (৫০) নামে এক ব্যক্তি।
বুধবার (৪ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ আদালতপুরের রাইজোল শেখের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাই মুকুলের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল বাবুলদের। এরই সূত্র ধরে বুধবার মুকুল কোচ (মাছ ধরার দেশীয় যন্ত্র) দিয়ে বাবুলের মাথায় আঘাত করেন। ঘটনার পর এলাকাবাসী এগিয়ে গেলে মুকুল পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় বাবুলকে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হত্যাকারীদের ধরার জন্য অভিযান শুরু হয়েছে।
আলমগীর হান্নান/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ, জনজীবন বিপর্যস্ত
- ২ অন্তর্বর্তী সরকার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জড়িত ছিল
- ৩ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
- ৪ মাদক শুধু ব্যক্তিকে নয় সমাজব্যবস্থাকে ধ্বংস করে দেয়: সংস্কৃতি মন্ত্রী
- ৫ ‘পানিতে ডুবে কাঁচা ধান চোখের সামনে পচে যাচ্ছে, চিন্তায় ঘুম অয় না’