ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন ইমন
কুড়িগ্রামের রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের রেলিংয়ে ধাক্কা লেগে ইমন মিয়া (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন লাদেন ওরফে রায়হান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী।
নিহত ইমন আলী জেলা সদরের চরসিতাইঝাড় এলাকার দুলাল মিয়ার ছেলে।
রোববার (৮ মে) সকাল ৮টার দিকে রাজারহাটের শরিফ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার চারটি মোটরসাইকেল নিয়ে ভ্রমণ শেষে একসঙ্গে কুড়িগ্রামের উদ্দেশে আসছিলেন তারা। বাকি তিনটি মোটরসাইকেল ইমনকে পেছনে রেখে সামনে এগিয়ে আসে। ইমনের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাজারহাটের শরীফ সিনেমা হল সংলগ্ন রেলের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হয় একই মোটরসাইকেলে থাকা লাদেন ওরফে রায়হান নামে অপর এক আরোহী।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাসুদ রানা/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা