৯ দিন পর সোনাহাটে আমদানি রপ্তানি শুরু
টানা নয় দিন বন্ধ থাকার পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে আবারও আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (৮ মে) সকাল ১০টার দিকে ভারত থেকে নয়টি পাথরবাহী ট্রাক আসার মাধ্যমে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়। সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. গিয়াস উদ্দিন জানান, রোববার সকাল ১০টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর থেকে নয়টি পাথরবাহী ট্রাক আসার মাধ্যমে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানান, ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটিতে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে আজ থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
মাসুদ রানা/এফএ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা