ফেনীতে চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রেফতার রাশেদুল ইসলাম
চাঁদাবাজি মামলায় ফেনীর দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ এপ্রিল) দুপুরের দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৫ এপ্রিল দুধমুখা এলাকার গরু ব্যবসায়ী শেখ আহাম্মদের নিকট চাঁদা দাবি করে ছাত্রলীগ নেতা রাশেদ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রাশেদ তাকে মারধর করেন। এ ঘটনায় ভুক্তভোগী দাগনভূঞা থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ জানান, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, দুধমুখা এলাকা থেকে মারামারি ও চাঁদাবাজি মামলায় রাশেদ নামের এক যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা