যুবকের পকেটে মিললো ২৪ লাখ টাকার ইয়াবা
র্যাবের হাতে আটক আবদুল মান্নান
ফেনীতে চার হাজার ৮৪৮ পিস ইয়াবাসহ আবদুল মান্নান (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
রোববার (৮ মে) রাত ১০টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেড ইউ মডেল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই হাসপাতালের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে আবদুল মান্নানের প্যান্টের পকেটে থেকে চার হাজার ৮৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ২৪ হাজার টাকা।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান জানান, ইয়াবাসহ আটক আবদুল মান্নানকে ফেনী মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নুর উল্লাহ কায়সার/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা