ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসচাপায় মো. আকরাম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৮ মে) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম সরাইল উপজেলার আইড়ল গ্রামের লাল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু বলেন, সুলতানপুরে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ক্লাস শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আকরাম। পথে তিনি দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/আরএডি/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ২ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৩ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
- ৪ চুয়াডাঙ্গায় ১০ দিন পর মারা গেলেন আহত জামায়াত নেতা
- ৫ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার