খাসজমিতে ঘাসের সঙ্গে গাঁজা চাষ, চাষি গ্রেফতার
মাগুরার শ্রীপুরে খাসজমিতে ঘাসের সঙ্গে গাঁজা চাষ করায় নিয়ামত বিশ্বাস (৬৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ মে) রাতে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদাহ গ্রাম থেকে গাজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নিয়ামত বিশ্বাস একই উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছী গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) প্রিটন সরকার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উপজেলার গোয়াদাহ গ্রামের ওয়াবদা-লাঙ্গলবাঁধ সড়কের পাশে সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে ঘাসের মধ্যে গাঁজা চাষ করে আসছিলেন নিয়ামত বিশ্বাস। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা গাছের পরিচর্যা করা অবস্থায় নিয়ামত বিশ্বাসকে আটক করে পুলিশ। এ সময় আটটি গাঁজা গাছ জব্দ করা হয়।
ওসি প্রিটন সরকার জানান, নিয়ামত বিশ্বাস একজন পেশাদার গাঁজা চাষি ও ব্যবসায়ী। উদ্ধার ৮টি কাঁচা গাঁজা গাছের ওজন ১০ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৯৩ হাজার ৬০০ টাকা।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।
এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা
- ৩ শ্রমিক হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট
- ৪ সিলেটে পাথরবাহী ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
- ৫ পুরোনো রাষ্ট্রপতিকে পুনর্বহাল রাখার কোনো মানে নেই: উমামা ফাতেমা