অধ্যক্ষের অপসারণের দাবিতে বিজিএমইএ ভবন ঘেরাও
অধ্যক্ষের অপসারণ দাবিতে চট্টগ্রামে বিজিএমইএ ভবন ঘেরাও করেছে শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে চিটাগাং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির শিক্ষার্থীরা খুলশীর জাকির হোসেন সড়কে বিজিএমইএ ভবন ঘেরাও করেন ।
ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহাদাত অভিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রীদের নানাভাবে হয়রানি ও অনিয়মের কারণে ইনস্টিটিউটের ভাবমূর্তি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। কোন সমাধান না পেয়ে অধ্যক্ষের অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করছি।
ইনস্টিটিউটের শিক্ষার্থী শফিক রিফাত, পিয়াস দেওয়ান, আরিফুল হক, ফাইরুজ স্বর্ণা, আকলিমা আক্তার, তানভির হাসান প্রমুখ জানান, অধ্যক্ষের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জীবন মুছা/এআরএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
- ২ পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা আটক
- ৩ বরিশালে ১ লাখ টাকা ও বিএনপির ভোটার স্লিপসহ দুই ব্যক্তি আটক
- ৪ ঝালকাঠিতে অবরুদ্ধ জামায়াত নেতাকে উদ্ধার করলেন এনসিপি নেত্রী ডা. মিতু
- ৫ রাতে ভোটকেন্দ্রে জামায়াতের প্রার্থীর প্রবেশ ঘিরে উত্তেজনা