বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো টাইলস মিস্ত্রির
ফাইল ছবি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেলাহাটি গ্রামে টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইউসুফ খান (২১) নামের এক তরুণ মৃত্যু হয়েছে।
বুধবার (১১ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া গ্রামের আফসার খানের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে ইউসুফ সবার বড় ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের শেলাহাটি গ্রামের মৃত পুলিশ সদস্য রেজাউল করিমের বাড়িতে টাইলস ফিটিংয়ের কাজ করছিলেন ইউসুফ খান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাতেমা ইশরাত জাহান জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ২ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৩ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন
- ৪ যমুনা সেতু দিয়ে একদিনে ৩৫ হাজার গাড়ি পারাপার
- ৫ যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে, একদিনে টোল ৩ কোটি