গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের মাওয়ামারী মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল একই এলাকার মৃত রেজাব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শফিকুল একই এলাকার এক ব্যক্তির গাছের ডাল কাটতে ওঠেন। এসময় বিদ্যুতের তারে ডাল লেগে গাছটি বিদ্যুতায়িত হয়ে তিনি সেখানেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাসুদ রানা/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি