ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাড়ে ৪ কিলোমিটার এলাকায় যানজট

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৫ মে ২০২২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে সাড়ে চার কিলোমিটার একাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

রোববার (১৫ মে) দুপুর থেকে দাউদকান্দি এলাকায় সড়কের দুপাশে এ যানজটের সৃষ্টি হয়।

jagonews24

সরেজমিন গিয়ে দেখা যায়, মহাসড়কের দাউদকান্দির হাসানপুর থেকে গৌরীপুর বাজার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ যাত্রীরা। ঢাকামুখী সড়কের হাসানপুর এলাকায় সংস্কার কাজের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জাগো নিউজকে বলেন, সকাল থেকে পুনরায় হাসানপুর এলাকায় মহাসড়ক মেরামতের কাজের কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে। এজন্য থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে।

jagonews24

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ঈদের পর থেকে পুনরায় মহাসড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। তবে আমারা চেষ্টা করছি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস