ঢাকা-ভাঙ্গা রেল চালু মার্চে, জুনে যশোর: রেলমন্ত্রী
আগামী মার্চে পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেল চলাচলের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
রোববার (১৫ মে) দুপুরে শিবচর ও ভাঙ্গা এলাকার পদ্ম সেতুর রেলপথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আপাতত লক্ষ্য আগামী বছরের ২৬ মার্চ ঢাকা থেকে মাওয়া পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো। তা সম্ভব না হলে আগামী বছরের জুনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। ২০২৪ সালের জুনে ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চলবে।
তিনি আরও বলেন, সেতুতে রেললাইন স্থাপনের কাজ না হওয়ায় উদ্বোধনের দিন থেকে ট্রেন চলবে না।
একে এম নাসিরুল হক/এএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিএনজি অটোরিকশা-লরির মুখোমুখি সংঘর্ষ, কলেজ শিক্ষকসহ নিহত দুই
- ২ অনেক ফুয়েল স্টেশন মালিক জ্বালানি মজুতের নির্দেশনা মানছেন না
- ৩ মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালককে গুলি করে মালামাল লুট
- ৪ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
- ৫ নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার