ধান শুকাতে ব্যস্ত মা, নদীতে ডুবে প্রাণ গেলো এক বছর বয়সী মেয়ের
প্রতীকী ছবি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বারোমাসিয়া নদীতে ডুবে সোনামণি নামের এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী প্যাচাই পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সোনামণি ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সোনামণির মা লাকী বেগম বাড়ির পাশে থাকা বারোমাসিয়া নদী সংলগ্ন এলাকায় বোরো ধান শুকাতে ব্যস্ত ছিলেন। শিশুটি ওই সময় খেলছিল। খেলার এক পর্যায়ে মায়ের অজান্তে সে বারোমাসিয়া নদীতে পড়ে যায়। পরে মা মেয়েকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বারোমাসিয়া নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল আলম মিয়া ওরফে সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মাসুদ রানা/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি