বগুড়ায় ঝড়ে গাছচাপায় কৃষিশ্রমিক নিহত
ঘূর্ণিঝড়ে উপড়ে গেছে গাছপালা
বগুড়ায় ঘূর্ণিঝড়ে গাছচাপায় শাহিন (৪৫) নামের এক কৃষিশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২১ মে) ভোরে কাহালু উপজেলায় মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের গোলজার হোসেনের ছেলে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, রাতে বগুড়া জেলার ওপর দিয়ে ৮৮ দশমিক ৬ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় বয়ে যায়। এসময় কাহালু উপজেলায় মাছপাড়া গ্রামে একটি পাকুড় গাছ ভেঙে পড়লে ঘরসহ চাপা পড়ে ঘটনাস্থলে শাহিন মারা যান। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোলায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা, গয়না-দলিল লুট
- ২ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ৩ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৪ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৫ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক