নাটোরে ইমো হ্যাক চক্রের ৯ সদস্য গ্রেফতার
নাটোরের লালপুরে ইমো হ্যাক প্রতারক চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ মে) রাতে অভিযান চালিয়ে উপজেলার জোতগৌরী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২২ মে) বিকেল ৩টার দিকে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা।
গ্রেফতাররা হলেন উপজেলার গণ্ডবিল গ্রামের আকবর আলীর ছেলে সাহেব ইসলাম (২১), মনিহারপুরের জাকির হোসেনের ছেলে শাকিল (২২), মোহরকয়া গ্রামের ইনসার মণ্ডলের ছেলে সাহাবুল ইসলাম (৩৫), মনিহারপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রুবেল (২৭), বাকনাই গ্রামের আরজ আলীর ছেলে রবিউল ইসলাম ম্যাগনেট (৪২), মনিহারপুর গ্রামের চঞ্চল কুমারের ছেলে চন্দন কুমার (২৩), মহারাজপুর গ্রামের মৃত জব্বার মণ্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৩২), মহারাজপুর গ্রামের নাজিম মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম (২৫) ও মহাজপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে রাজু হোসেন (১৭)।
তাদের কাছ থেকে ইমু হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
পুলিশ সুপার জানান, প্রতারকরা সফটওয়্যারের মাধ্যমে ইমু অ্যাকাউন্ট হ্যাক করে মেয়ে-পুরুষের ছদ্মবেশ ধারণ করতেন। পরে ছবি ও ভিডিও প্রদর্শন করে অর্থ আদায় করতেন। এ সময় বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেন তিনি।
রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ২ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৩ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৪ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী
- ৫ ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন করা হচ্ছে: ভূমি প্রতিমন্ত্রী