কুসিকে আ’লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনায় ৪১ সদস্যের কমিটি
কুসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের নির্বাচন পরিচালনার জন্য ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মে) সকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, নির্বাচন পরিচালনা কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন- ডা. বাকী আনিছ, আবদুল আলীম কাঞ্চন, আবিদুর রহমান জাহাঙ্গীর ও আতিকুল্লাহ খোকন।
কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক বরাদ্দ ২৭ মে। এর পর থেকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।
এবার ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।
জাহিদ পাটোয়ারী/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন