ফেটে যাওয়া লরি থেকে সয়াবিন তেল নিয়ে হরিলুট
লরি থেকে গড়িয়ে পড়া সয়াবিন তেল লুটে নিচ্ছেন স্থানীয়রা
কুমিল্লার চান্দিনায় তেলবাহী লরি থেকে গড়িয়ে পড়া সয়াবিন তেল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সড়ক পিচ্ছিল হয়ে অন্তত পাঁচ মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় শিকার হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (২৯ মে) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহাসড়কের চান্দিনা এলাকায় তেলবাহী একটি লরির ভেতর থেকে তেল পড়তে থাকে। সড়কের ৫-৬ কিলোমিটার এলাকা জুড়ে তেল পড়তে দেখা যায়। এক পর্যায়ে উপজেলার কুরছাপ এলাকায় পৌঁছলে চালক বিষয়টি বুঝতে পেরে মহাসড়কের পাশে গাড়িটি থামান। এসময় স্থানীয়রা তেল নিতে ঝাঁপিয়ে পড়েন। যে যার মতো করে বালতি ও বোতল ভরে তেল নিয়ে যান।

এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানান, অন্য কোনো গাড়ির ধাক্কায় লরিটির পেছনে থাকা তেলের ড্রাম ফেটে যায়। খবর পেয়ে লরিটি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে চালক ও সহকারীকে কাউকে পাওয়া যায়নি।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন