ফেনীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফাইল ছবি
ফেনীতে ট্রেনে কাটা পড়ে আবুল কাশেম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (৩০ মে) সকালে ফেনী সদরের সহদেবপুর এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর এলাকার বাসিন্দা।
ফেনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অমনোযোগী হয়ে রেললাইন পার হচ্ছিলেন আবুল কাশেম। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা