গুড়ের ভাঁড়ে মিললো ১৮ হাজার ইয়াবা
চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে গুড়ের ভাঁড় থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (১ জুন) বিকেলে উপজেলার উথলী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
রাত ৮টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকায় একটি ঝোপের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি গুড়ের ভাঁড় উদ্ধার করা হয়। ভাঁড়টি তল্লাশি করে ১৭ হাজার ৯৫২ পিস ইয়াবা জব্দ করা হয়।
চোরাচালানের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা তসলিম মোহাম্মদ তারেক।
সালাউদ্দীন কাজল/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন